গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় পুলিশের এস.আই নি-হত | Daily AjKaler Kontho

গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় পুলিশের এস.আই নি-হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় পুলিশের এস.আই নি-হত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ট ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক এস.আই নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন।

আজ শনিবার সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মি সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক।

তিনি রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নি-হতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।