সংসার ভাঙল এ আর রহমানের, প্রতিক্রিয়ায় যা বললেন ছেলে | Daily AjKaler Kontho

সংসার ভাঙল এ আর রহমানের, প্রতিক্রিয়ায় যা বললেন ছেলে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
সংসার ভাঙল এ আর রহমানের, প্রতিক্রিয়ায় যা বললেন ছেলে

বিনোদন ডেস্ক : সংসার ভাঙল উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে মা-বাবার বিচ্ছেদের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গায়কের ছেলে এ আর আমিন। অন্যদিকে প্রিয় তারকার বিচ্ছেদে উদ্বিগ্ন এ আর রহমানের ভক্ত-অনুরাগীরাও।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভির সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামের এক স্টোরিতে গায়কের ছেলে লিখেছেন, ‘এই সময় আমাদের পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’

আইনজীবী আরও বলেন, তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও দাম্পত্যজীবনে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। যে কারণে কোনো পক্ষই এ সম্পর্ক টিকিয়ে রাখতে আর সক্ষম নয়। এ অবস্থায় সায়রা বানু জনসাধারণের কাছ থেকে গোপনীয়তা এবং বিষয়টি বুঝতে পারার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।