
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ শুক্রবার বাদ জুমা পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে এসে তিনি কবর জিয়ারত শেষে পরিবারকে সান্ত্বনা দেন।
এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। ভিপি নুর কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়ির আঙিনায় বসে বাবা, মা, ভাই-বোনকে সমবেদনা জানান।
তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনি আমিন মোল্লা প্রমুখ।
আপনার মতামত লিখুন :