
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গণ বিক্ষোভে রুপ নেয়। এ সময় কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া,আক্তারুজ্জামান সরকার,এ এফ এম তারেক মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় মিছিল কারীরা। পরে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে হোমনা চৌরাস্তা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সমর্থক অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলের যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। তারা অতিদ্রুত নতুন কমিটি স্থগিত করে গ্রহনযোগ্য কমিটি গঠনের দাবী জানান।
উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ন আহবায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম, যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান, যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আহাম্মেদ, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মিন্টু, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক মো. শাহজাহান মোল্লা, যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন ও ছাত্রদলের সভাপতি শাইজুদ্দিন শাজু প্রমূখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফয়েজ।
জানাযায়, গত ২৫ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক ঘোষিত হোমনা উপজেলা বিএনপির ৫১ ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটিতে হোমনা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সহ কয়েক জন নেতাকে বাদ দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :