
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮অক্টোবর) সকালে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা পেট্রোল পাম্প এলাকা থেকে একটি মিছিল লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা চৌরাস্তা নিকটস্থ নিউ মার্কেট এলাকায় এসে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ হিরু মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাবু, পৌর শ্রমিক দলের সদস্য সচিব তাজমুল ইসলাম, যুবনেতা মোঃ মুরাদ, মোঃ মিজান প্রমুখ।
আপনার মতামত লিখুন :