বদরপুর ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ | Daily AjKaler Kontho

বদরপুর ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
বদরপুর ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ

মোঃ মেহেদী হাসান( বাচ্চু) পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায়-২০২৪ বিশেষ ভিজিএফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।

১৪ অক্টোবর সোমবার মৎস্য অফিসের নির্দেশে ইউপি সচীব শ্রী রিপন চন্দ্র শীলের চঞ্চালনা ৪২জন উপকার ভোগীদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এ সময় ২ নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার, মহিলা মেম্বার ও সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন বলেন,আমি পটুয়াখালী থেকে চাল এনে ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং বদর পুর ইউনিয়নের সকলস্তরের জনগণের উপস্থিতিতে চাল বিতরণ করি। আমি উপকার ভোগী ৪২ জনের জন্য ১.১২৫ মেট্রিকটন চাল অথাৎ ৩৮ বস্তা চাল বিতরণ করি। উপকার ভোগী মোঃ জলিল ঘরামী পিতা মোঃ লতিফ ঘরামী ৫ নং ওয়ার্ড বাসিন্দা বলেন, আমি ২৫ কেজি চাল পেয়েছি আমার এ মাসে আর কোনো চাল কিনতে হবে না, আমি অনেক খুশি। মোঃ সেলিম গাজী পিতাঃ মোঃ জয়নাল গাজী ৫ নং ওয়ার্ড বদরপুর আমিও ২৫ কেজি চাল পেয়েছি আমি ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবে চলতে পারবো আমার আর চাল কিনতে হবে না ।

প্রতি জেলে চাল পায় ২৫ কেজি করে।বদরপুর ইউনিয়ন পরিষদের সচীব রিপন চন্দ্র শীল বলেন,আমি মোট ৩৮ বস্তা চাল পরিষদের প্রকৃত জেলের মাঝে বিতরণ করতে সার্বিক ব্যবস্থা করি। এই চাল বিতরণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।