রাজশাহীর পবায় জামাত ইসলামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পূজা মন্ডপ পরিদর্শন | Daily AjKaler Kontho

রাজশাহীর পবায় জামাত ইসলামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পূজা মন্ডপ পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
রাজশাহীর পবায় জামাত ইসলামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পূজা মন্ডপ পরিদর্শন

এম এ রহমান, ব্যুরোচীফ রাজশাহী : ১০ অক্টোবর ২৪ ইং রোজ বৃহস্পতিবার রাজশাহীর পবায় বাংলাদেশ জামাত ইসলামের হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শন করেন এ সময় পূজা মন্ডপের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন এতে করে হিন্দু সম্প্রদায়ের সকল দায়িত্বশীলদের মাঝে ব্যাপক আনন্দ অনুভব করতে দেখা যায় তারা যাদেরকে ১৬টি বছর ধরে আতঙ্ক অস্থিতিশীল বা ভীতির কারণ মনে করতেন আজ সেই জামাতে ইসলামী তাদের পাশে এসে দাঁড়িয়েছে এতে হিন্দু ধর্মাবলম্বীদেরকে জামায়াত সাহস যুগিয়েছে এ কথাগুলো হিন্দু সম্প্রদায়ের লোকজন অকপটে স্বীকার করে নিয়েছে আমাদের জন্য জামায়াতে ইসলামীই সবচাইতে বড় আস্থার জায়গা।

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর এয়ারপোর্ট থানা আমীর মাওলানা কাজী সুজাউদ্দিন,থানা সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মশিউর রহমান, থানা সূরা সদস্য কাজী রফিকুল ইসলাম বকুল, এয়ারপোর্ট থানা যুব সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও যুব সেক্রেটারি মোঃ দ্বীন ইসলাম সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।