
জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালে আজ বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল বিভাগের শিক্ষকদের মানববন্ধনে অনুষ্টিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ।মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ বরিশাল বিভাগের সমন্বয়ক নাজমুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমন্বয়ক সৈয়দা হাজেরা মমতাজসহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম পলিন, খলিল, মাইদুল, আক্তার, সাবিনা প্রমূখ মানববন্ধনে বক্তরা বলেন, বিগত দিনে প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন।
বর্তমানে দেশে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক সহকারী শিক্ষকরা বাজারমূল্য বহন করতে দিশেহারা। বিগত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি।তারা আরও বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবীতে সারা দেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবী দ্রুত বাস্তবায়ন চাই। দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
আপনার মতামত লিখুন :