
ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত আদেশে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোঃআজিজুর রহমান বদলী হওয়ার পর নতুন পুলিশ পরিদর্শক হিসেবে থানায় যোগদান করেছেন মোঃমোখলেছুর রহমান আকন্দ।
২১(সেপ্টেম্বর)শনিবার জগন্নাথপুর থানায় পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন মোঃ
মোখলেছুর রহমান আকন্দ।
তিনি জগন্নাথপুর থানায় পুলিশ পরিদর্শক হিসেবে যোগদানের পূর্বে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। জগন্নাথপুর থানায় যোগদানের পর ওসি মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুরে আইন শৃঙ্খলা রক্ষায় সবার আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :