কবরস্থানে মিলল অস্ত্র থানার লুট হওয়া | Daily AjKaler Kontho

কবরস্থানে মিলল অস্ত্র থানার লুট হওয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন
কবরস্থানে মিলল অস্ত্র থানার লুট হওয়া

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া এক রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাটখিল পৌরসভা সুন্দরপুর গ্রামে এক কবরস্থান থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী রাতে যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ি সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন, ‘আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনও পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।