
গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশালের গৌরনদী মৎস্য ও প্রাণীসম্পদ খাতে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান’র সভাপতিত্বে রবিবার ৭ জুলাই ২০২৪ গৌরনদী উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেশীও প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের গোপালগঞ্জ জেলার পরিচালক মোঃ খালেকুজ্জামান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন ক্যান্তি ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দীন, প্রকৌশলী অহিদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :