পিতার বাল্যকালের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করলেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Daily AjKaler Kontho

পিতার বাল্যকালের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করলেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন
পিতার বাল্যকালের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করলেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার বেলা ১১ টায় তিনি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্কুলে গিয়ে পরিদর্শন শেষে একটি মুজিব কর্নারের উদ্বোধন করেন।। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরন করে নেয় স্কুলের দুজন শিক্ষার্থী।। প্রধানমন্ত্রী এসময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “এসো বঙ্গবন্ধুকে জানি” এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন, তারপর তিনি স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন।

পরে প্রধানমন্ত্রী পৌর সুপার মাল্টিপার্পাস পৌর মার্কেট এর উদ্বোধন শেষে নিজ বাসভবনে ফিরে যান।

পরে প্রধানমন্ত্রী দুপুর ১-৪০ মিনিটের সময় সড়ক পথে টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক পথে প্রধানমন্ত্রী টুংগীপাড়া এসে পৌঁছান। পরে রাত ৭-৫৫ মিনিটের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর বাড়িতে রাত্রি যাপন করেন।