ঝালকাঠিতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
ঝালকাঠিতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেনিকক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারনা, আফিয়া আক্তার শ্রেণি কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।জানা যায়, আফিয়া আক্তার ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। মা ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরি করেন। তারা ঝালকাঠি সদর উপজেলা কোয়াটারে বসবাস করতো।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘মনিং শিফটে শিক্ষার্থী আফিয়া আক্তার সকালে বিদ্যালয়ে আসে। পরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।’