
মোঃ জয়নাল আবেদীন আলীকদম, বান্দরবান : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় এনআইডি কার্ডধারী নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আলীকদম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঢাকা আইডিইএ প্রকল্প জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (২য় পর্যায়ে) প্রকল্প পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী। আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন। আলীকদম উপজেলা নির্বাচন অফিসার আহাসান উদ্দিন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিটন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা। আলীকদম উপজেলার ৪টি ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০০৭ হতে ২০১৭ সালের ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার চারটি ইউনিয়নে পর্যায় ক্রমে ৩০,৪২৪ জন ভোটার কার্ডধারীদের বিতরণ করা হবে। বৃহস্পতিবার ২৭ জুন আলীকদম উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলীকদম উপজেলার জনসাধারণ শান্তি, শৃঙ্খলা ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিজ দায়িত্বে বাড়িতে যত্ন রাখা এবং স্ব স্ব ইউনিয়ন গুলোতে বিশৃঙ্খলা না করে স্মার্টকার্ড গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
আপনার মতামত লিখুন :