হোমনায় টিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন
হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

গতকাল সকাল ৯ থেকে বিকাল পর্যন্ত উপজেলার দুলালপুর ইউনিয়নের ৯০৮ জন কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।

এসময় বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ ওয়াসিম, হোমনা উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রহিম, দুলালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মোশারফ হোসেন। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। খাদ্য কর্মকর্তা ওয়াসিম বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিলার উসমান বাঘা।