ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক | Daily AjKaler Kontho

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক

আজকালের কন্ঠ ডেস্ক : ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক রয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন।

আজ (১৫ জুন) সকালে মহাসড়কে গাড়ির চাপ দেখা যায়নি।হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও গাড়ির চাপ নেই। মহাসড়ক একদম ফাঁকা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে পারে।

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চাপ না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ কিলোমিটার যানজট এর আগে, শুক্রবার (১৪ জুন) দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা চলে মধ্যরাত পর্যন্ত।