পূর্বধলায় ভারতীয় চিনি সহ ১টি ট্রাক জব্দ, আটক ১ জন | Daily AjKaler Kontho

পূর্বধলায় ভারতীয় চিনি সহ ১টি ট্রাক জব্দ, আটক ১ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
পূর্বধলায় ভারতীয় চিনি সহ ১টি ট্রাক জব্দ, আটক ১ জন

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোণার পূ্র্বধলা উপজেলায় ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।

বুধবার বিকালে গ্রেপ্তার একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন-ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ মোজাম্মেল হক (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনির ট্রাকটি আটক করা হয়। এতে মোট ২০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) মোট ১০, ০০০ হাজার কেজি অবৈধ চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।