বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন | Daily AjKaler Kontho

বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ৪:০০ অপরাহ্ন
বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান শপথ গ্রহণ করেছেন।আজ (১২ জুন) বুধবার বেলা ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু শপথ গ্রহন করেন।

২১ মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বাউফল সহ বরিশাল বিভাগের ১৪টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার প্রমূখ।