গৌরনদীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন | Daily AjKaler Kontho

গৌরনদীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
গৌরনদীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা
কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন যাত্রা “এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরনদী’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার কৃষি অফিসার মোঃ সেকান্দার শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দীন,যুব উন্নয়ন অফিসার খান মুহাম্মদ মনিরুজ্জান, উপজেলার জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, নলচিড়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।