
স্পোর্টস ডেস্ক : প্রায় সপ্তাহ খানেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে। তবে এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের।গতকাল (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে টাইগাররা। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে লম্বা সময় পেয়েছিল লাল-সবুজেরা। তবে ঠিকমতো প্রস্তুতি হলো কিনা, তা নিয়েও নানান আলোচনা-সমালোচনা আছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে শান্তর ভাষ্য, ‘সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেওয়া যায়, প্র্যাকটিসে থেকে, ততোটা নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে।’
লঙ্কানদের বিপক্ষে উইকেট কেমন হতে পারে প্রশ্নে শান্ত বলেন, ‘এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে; সেই স্কিলের ওপর বিশ্বাস করে খেললেই হবে।’
আপনার মতামত লিখুন :