
বাউফল প্রতিনিধি : প্রতি বছরই কোনো না কোনো ঝড় মোকাবিলা করেন বরিশাল বিভাগের উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলার বাসিন্দারা। গত ২৬ মে উপকুলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমেল।উপকুলীয় এই সব জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
রিমাল তাণ্ডবের পর ১১ দিন কেটে গেলেও এখন পর্যন্ত বিধ্বস্ত ঘরবাড়ি নতুন করে দাঁড় করাতে পারেনি অনেক পরিবার। ফলে এখনও অনেক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। তেমনি একটি পরিবার সূর্য্যমনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত্যু মোঃ সেলিম হাওলাদারের পরিবার। মৃত্যু সেলিম হাওলাদারের বিধবা স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে তার পরিবার। ছেলেদের একজন বুদ্ধি প্রতিবন্ধী ও একজন ছাত্র।কথা হয় বিধবা পারুল বেগমের সাথে , মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন তিন বেলা ঠিক মত না খেতে পারলেও আগে মাথাগোঁজার ঠাঁই ছিলো এখন আমি কোথায় থাকবো। কথা হয় ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু আকনের সাথে তিনি জানান ক্ষতিগ্রস্ত ঘরের ছবি সহ সাহায্যের আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জমা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :