বিএনপি-জামায়াত শুধু আগুন সন্ত্রাসই করেনি, ধ্বংস করেছে গাছও | Daily AjKaler Kontho

বিএনপি-জামায়াত শুধু আগুন সন্ত্রাসই করেনি, ধ্বংস করেছে গাছও


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৪, ৩:০২ অপরাহ্ন
বিএনপি-জামায়াত শুধু আগুন সন্ত্রাসই করেনি, ধ্বংস করেছে গাছও

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত শুধু আগুন সন্ত্রাসই করেনি, দেশের হাজার হাজার গাছ কেটে ধ্বংস করেছিল তারা।

বুধবার (৫ জুন) রাজধানী আগারগাঁও জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এ বছর সারাদেশে ৮কোটি ৩৮ লক্ষ গাছ রোপনের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে-জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশবান্ধব প্রকল্পে গুরুত্ব দেয়ার কথা বলেন। গাছ কাটতে হলে তিন গুন গাছ লাগানোর আহ্বান জানান তিনি।