ভেদরগঞ্জ উপজেলায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত | Daily AjKaler Kontho

ভেদরগঞ্জ উপজেলায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
ভেদরগঞ্জ উপজেলায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

শরীয়তপুর প্রতিনিধি : গত মঙ্গলবার ( ৪ জুন ) বিকাল পাঁচটায় কীর্তিনাশা নদীতে পৃথক চারটি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম।

উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অবস্থিত নিউ বিসমিল্লাহ ব্রিকস সংলগ্ন কীর্তিনাশা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় সরাসরি নদী থেকে বালু উত্তোলনরত অবস্থায় পাইপসহ দুইটি ড্রেজার মেশিন এবং চরপাইয়াতলী গ্রামে আরও দুইটি ড্রেজার মেশিন বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় পাইপসহ দুইটি ড্রেজার মেশিনসহ মোট চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, কীর্তিনাশা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। নদী ভাঙনসহ প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন জব্দ ও দুটি ড্রেজার অপসারন করা হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।