খানা খন্দে ভরা কাশিমপুর টু কোনাবাড়ী রোড, বৃষ্টি হলেই দুর্ভোগ মানববন্ধনের প্রস্তুতি এলাকাবাসীর | Daily AjKaler Kontho

খানা খন্দে ভরা কাশিমপুর টু কোনাবাড়ী রোড, বৃষ্টি হলেই দুর্ভোগ মানববন্ধনের প্রস্তুতি এলাকাবাসীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
খানা খন্দে ভরা কাশিমপুর টু কোনাবাড়ী রোড, বৃষ্টি হলেই দুর্ভোগ মানববন্ধনের প্রস্তুতি এলাকাবাসীর

গাজীপুর প্রতিনিধি- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী টু কাশিপুর রোড খানা খন্দে ভরা বৃষ্টি হলেই দুর্যোগ চরমে। কোথাও হাঁটুপানি, বিশাল আকৃতির গর্তে পরিণত হয় এই আঞ্চলিক সড়কটি। জনসাধারণের চলাচলের প্রধান সড়ক এটি,কাঁদা পানির কারনেই সড়কটিতে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হন এলাকাবাসী। রিকসা, ভ্যান, অটো চলাচলকারী যাত্রী সাধারণ প্রতিনিয়ত যানবাহন উল্টে পড়ে দুর্ঘটনা স্বীকার হচ্ছে। যাত্রী বিহীন খালি রিকশা, ভ্যান, অটো চালিয়ে যাওয়ার সময়ও খানা খদ্দে আটকিয়ে পড়ে থাকে দীর্ঘ সময়।

এ যেন দেখার কেউ নেই, বৃষ্টি হলেই পুরো সড়কটি কাঁদা পানিতে যেন চাষযোগ্য জমিতে পরিণত হয়।

তারপরেও কোনাবাড়ী কাশিমপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়েই হাজার হাজার শ্রমিক প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করছে।

এ সড়কের পাশেই রয়েছে কয়েকটি বড় বড় নামি-দামি শিল্প প্রতিষ্ঠান যেমন- যমুনা গ্রুপ,বেস্ট উল সোয়েটার, খালেক গ্রুপ, রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রি, দি ডেল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি লিঃ,মালটি ফ্যাবস লিঃ।
এই প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার শ্রমিক কর্মচারী এ সড়কটি দিয়েই প্রতিদিন চলাচল।তাদের চোখে এ সড়কটি৷ যেন প্রধান বিষফোঁড় হয়ে দাঁড়িয়েছে।

এ সড়ক টি নিয়ে মানববন্ধনেরও চিন্তা করেছে এলাকাবাসী, মানববন্ধনের প্রধান আয়োজক কোনাবাড়ী থানার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন আগামী ৪ জুন (মঙ্গলবার) এলাকার জনসাধারণ নিয়ে মানববন্ধন করা হবে। তিনি বলেন সড়ক সংশ্লিষ্ট দায়িত্বশীলদের, এমপি,মাননীয় মন্ত্রী, মেয়র মহোদয় দের দৃষ্টি আকর্ষণের জন্যই মূলত মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা দাবি জানাই যেন এ বর্ষা শুরু হওয়ার আগেই সড়কটি কাজ শুরু করা হয়।