
নেত্রকোনা, জেলা প্রতিনিধি : মদন উপজেলায় ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আব্দুল কুদ্দুছ কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে মোহনগঞ্জ উপজেলায় মো: শহীদ ইকবাল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: মজিবুর রহমান কে হারিয়ে বিজয়ী হয়েছেন।
মদন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ)ঘোড়া প্রতিক নিয়ে ১৮৬৭৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আব্দুল কুদ্দুছ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১০২৬৯ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এম এ সোহাগ মাইক প্রতিক নিয়ে ৩২৫৪১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ বদরুল ইসলাম কে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতিক নিয়ে পেয়েছেন ১৮০৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতিক নিয়ে ২১৪৬৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনা চৌধুরী কে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনা চৌধুরী প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ১৩৩১০ ভোট।
অন্যদিকে মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো: শহীদ ইকবাল ঘোড়া প্রতিক নিয়ে ৩০০৫৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম খান সোহেল কে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম খান সোহেল মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১৬৪৫৪ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো: আসাদুজ্জামান চৌধুরী চশমা প্রতিক নিয়ে ১৫৪২০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: নজরুল ইসলাম খান কে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: নজরুল ইসলাম খান টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ১২৬১৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার শিল্পী পদ্মফুল প্রতিক নিয়ে ৩২৩১৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলেনা আক্তার হেনা কে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলেনা আক্তার হেনা প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ১৪৪৪০ ভোট।
আপনার মতামত লিখুন :