
আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ২০ শতাংশের মতো ভোট পড়েছে। কোথাও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
বুধবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জানান, অনিয়মের জন্য আটক করা হয়েছে ফেনী সদরের প্রিজাইডিং অফিসারকে।
ইসি সচিব বলেন, ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে৷ মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো কাজ না করায় এ পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না। এজন্য ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি।
তিনি বলেন, বড় কোনো ঘটনা ঘটেনি। আট হাজার ৪৫০টি ভোটকেন্দ্রের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পৃঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টি ব্যালট বই ছিনতাই হয়েছে বিধায় ভোট স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল আটটা থেকে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকাল চারটা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :