স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৬, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক খান মেহেদী :-আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীনে গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন গেছেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১/১১ এর দুঃসহ সময়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘ এক বছর ডিটেনশন নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন ছিলেন।