
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেনীর ছাত্র রামিম শেখ(১০)এবং কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্রার ছেলে জুয়েল মোল্লা(৪২), গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস(৫৭),এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার(৪৮)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে রামিম শেখ মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাত ৯টার দিকে মারা যায়।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী থেকে মটর সাইকেলে করে গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস(৫৭),এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার(৪৮) এবং ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা(৪২)জেলা শহরে আসছিলেন।
শহরের কাছেই হরিদাশপুর এলাকায় পৌছালে তাদের মটর সাইকেলটিকে সেতু ডিলাক্স পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ৩জনই মারাত্মক আহত হন।
তাদেরকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যায়। বাকী আহত ২ শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময়ে সড়ক পথেই তারা মারা যায়।
আপনার মতামত লিখুন :