
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাতে দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অসিকুল নিহত ও ৫ জন আহত হয়।
এ ঘটনার জের ধরে আজ দুপুরে ঢাকা খুলনা মড়াসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার স্বজন ও পরাজিত প্রার্থী লিয়াকত আলী ভূইয়ার সমর্থকরা।দুপুর সাড়ে ১২টায় অসিকুলের মরাদেহ সামনে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকার কমিশনার রোডের সামনে গিয়ে অবস্থান নেয়।
পরে সেখানে টায়ার জালিয়ে বিক্ষোভ করতে থাকে অবরোধ কারীরা।এসময় অসিকুল হত্যার বিচার দাবী জানান তারা।এই অবরোধ চলে টানা দুই ঘন্টা।পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা অসিকুল হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধ ছেড়ে দেয় অবরোধ কারীরা।
আপনার মতামত লিখুন :