মাদারীপুরে কোল্ডস্টোরে ডিম মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করায় অভিযান | Daily AjKaler Kontho

মাদারীপুরে কোল্ডস্টোরে ডিম মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করায় অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
মাদারীপুরে কোল্ডস্টোরে ডিম মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করায় অভিযান

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ৬ লাখ ডিম মজুদ করায় ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ।

মাদারীপুরে কোল্ড স্টোরেজে প্রায় ৬ লাখ ডিম অবৈধভাবে মজুদ করায় ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) কর্তৃক মাদারীপুর সদর থানাধীন পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্যকারী ০২ জন ডিম ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর, ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এর একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ মে ২০২৪ খ্রিঃ আনুমানিক ১১০০-১৩০০ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজী জাহাঙ্গীর হোসেন ও শহিদুল ইসলাম নামে ০২ জন অসাধু ডিম ব্যবসায়ীকে সর্বমোট ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে কাজী জাহাঙ্গীর হোসেন, পিতা- গোলজার হোসেন, থানা-সদর, জেলা-মাদারীপুর -৫,০০০/- এবং শহিদুল ইসলাম, সাং-পুরান বাজার, থানা-সদর, জেলা-মাদারীপুর -১০,০০০/- টাকা জরিমানা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক সর্বমোট ১৫০০০/- টাকা জরিমানা করা হয়।