জুরাইনে ১২মে বিশ্ব মা দিবস উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ | Daily AjKaler Kontho

জুরাইনে ১২মে বিশ্ব মা দিবস উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
জুরাইনে ১২মে বিশ্ব মা দিবস উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ

রিপোর্টার মো:হা-মীম : মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এই স্লোগানকে সামনে রেখে ১২মে রবিবার বিশ্ব মা দিবস পালিত ২০২৪ রাজধানী শ্যামপুরে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে রোববার প্রায় দুই শতাধিক দুস্থ পথচারীদের মানুষের মধ্যে খাবার বিতরণ করেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম।

এ সময় উপস্থিত ছিলেন অতি: উপপুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, সি: সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস,ও তানজিল আহমেদ, যাত্রাবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর পবিত্রবিশ্বাস,জুরাইনের ইসমাইল হোসাইন, পোস্তাগোলার মুনির আহমেদ।শ্যামপুর থানাধীন জুরাইন ট্রাফিক পুলিশ বক্স জুরাইন রেল গেইট সংলগ্ন জুরাইন ফ্লাইওভার ব্রিজের নিচে এই খাদ্য বিতরণ করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগের ট্রাফিক আশরাফ ইমাম তিনি যুগান্তর কে বলেন, বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের স্মরণ করে দুস্থ মা ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন এবং তিনি বলেন এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মা-এ শব্দটির চেয়ে আপন শব্দ আর নেই পৃথিবীতে। জন্মের পর মানুষের মুখে এ শব্দই বেশি উচ্চারিত হয়। এ বছর ১২ মে বিশ্ব মা দিবস। দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করেন সন্তান, তাকে ধন্যবাদ জানান, প্রকাশ করেন মায়ের প্রতি ভালোবাসা।

কিন্তু দিনটি কীভাবে এলো? কেন পালন করা হয় এ মা দিবস? ইতিহাস থেকে জানা যায় ১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালিত হয়।

দিনটি পালনে রয়েছে বিশেষ এক ইতিহাস। ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি কাজ করতেন নারী অধিকার নিয়ে। ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন তিনি।

অ্যানের একটি কন্যাসন্তান ছিল, যার নাম আনা মারিয়া রিভস জার্ভিস। একদিন ছোট্ট মেয়ের সামনেই অ্যান হাত জোড় করে বলেছিলেন, ‘আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটি তাদের অধিকার।

১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ ঘোষণা করেন। এর পর থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসাবে উদযাপন করে বিশ্বের অধিকাংশ দেশ।

ট্রাফিক বিভাগের উপ- পুলিশ কমিশনার আশরাফ ইমাম, অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, মাননীয় কমিশনার স্যারের নির্দেশে বিশ্ব মা দিবস উপলক্ষে দু:স্থ মায়েদের অন্তত একবেলা ভাল খাবার খাওয়াতে পারি। মানিবক পুলিশের উদহারন টেনে তিনি বলেন, পুলিশ হবে মানবিক অন্তত একবেলা মায়েদের ভাল খাবার খাওয়ানোর মধ্য দিয়ে এই যাত্রা শুরু হোক৷ প্রায় দুই শতাধিক মা ও গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।