
ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে, নান্নার ইউপি পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেন আশুলিয়া প্রেসক্লাব ও ধামরাই প্রেসক্লাব ও ধামরাই মডেল প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দরা।
ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা তার নিজ পরিষদে ২০ টাকার ট্যাক্স।দুইশত টাকা করায় এলাকার স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এই সম্বন্ধে তথ্য চাওয়ায় সাংবাদিক সিরাজুল ইসলামকে প্রাণনাশের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করেন এবং অন্যান্য সাংবাদিকদের উপর চড়াও হয়।
এই ঘটনায় ধামরাই মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে, ধামরাই এবং আশুলিয়ার প্রেসক্লাবের সদস্যদের নিয়ে আজ সকাল ১০ ঘটিকায় মানববন্ধন করে। মানববন্ধনে সিনিয়ার সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লার মুখোশ উন্মোচন সহ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকবৃন্দরা।
আপনার মতামত লিখুন :