নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নি-হত | Daily AjKaler Kontho

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নি-হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নি-হত

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শফিকুল ইসলাম (৪৫) নামে এক বেকারী ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার রাতে সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান৷

শফিকুল ইসলাম উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। সে ঢাকার টংগীতে বিস্কুট ও রুটির বেকারীতে ব্যবসা করতেন৷
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শফিউল গত চারদিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে নবীনগর আসেন৷

গতকাল রাতে শোবার রুমে বৈদ্যুতিক লাইট লাগাতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়৷ পরে পরিবারের সদস্যরা শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা বিনা ময়নাতদন্তে লাশ বাড়িতে নিয়ে যান।