১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড | Daily AjKaler Kontho

১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষেই কিলিয়ান এমবাপে প্যারিসের ক্লাবকে বিদায় জানাবেন। সে হিসেবে এটাই ঘরের মাঠে তার চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ দিনে এমবাপেও করে দেখাতে পারলেন না বিশেষ কিছু। বরং ম্যাটস হুমেলসের কাছেই যেন বন্দী হয়ে ছিলেন এই ফ্রেঞ্চ সেনসেশন।

হাইভোল্টেজ এই ম্যাচ যেমন হওয়া দরকার ছিল, প্রথমার্ধ ঠিক তেমনই কেটেছে। দুই দলই ব্যস্ত ছিল একের পর এক আক্রমণ রচনায়। গোলমুখে খুব বেশি শট না এলেও দুই দলই একে অন্যের ডিবক্সে রীতিমত ভয় ছড়িয়েছে পুরোটা সময় জুড়ে। তবে এদের মাঝে পিএসজিই খানিক এগিয়ে ছিল। ওসমান ডেম্বেলে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আবার ভিতিনহার দূরপাল্লার একেকটি শটও ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি।

এদিনের হারে ভাগ্যকেও কিছুটা দুষতে পারে পিএসজি। দ্বিতীয়ার্ধেই দুবার গোলপোস্টে বল বারে লেগে ফিরে এসেছে তাদের। সেইসঙ্গে মলিন হয়েছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন। ম্যাচের ৮৪তম মিনিটে এমবাপের শট গোলপোস্টে লেগে চলে যায় বাইরে। ৮৭তম মিনিটে আবারও হতাশা। এ দফায় ভিতিনহার দূরপাল্লার শটও ফেরে গোলপোস্টে লেগেই।

অতিরিক্ত সময়ে এসেও চলতে থাকে পিএসজির দাপট। এমবাপে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও হয়েছেন ব্যর্থ। শেষ পর্যন্ত প্রথম লেগে ফুলক্রুগ আর দ্বিতীয় লেগে হুমলসের গোলের কল্যাণে ২-০ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কাটে ডর্টমুন্ড।

আগামী মৌসুমে আর প্যারিসে থাকবেন না কিলিয়ান এমবাপে। যে কারণে শেষ সুযোগ কাজে লাগানোর জন্য দারুণ উদগ্রীব ছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা।

আজকালের কন্ঠ/পৃথা