সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃ-ত্যু | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃ-ত্যু

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নদীর নতুন পানিতে সাঁতার কাটতে গিয়ে ঝুমা বেগম (১৮)নামক এক যুবতীর মৃত্যু হয়েছে।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপু(আলখানারপাড়)গ্রামের রবি হোসেনের যুবতী কন্যা ঝুমা বেগম(১৮)তার বাড়ির নিকটবর্তী নলজুর নদীতে নয়া পানি আসায় গোসল করতে যান।

কিছুক্ষণ পর নদীর পানিতে গোসলের সুবাদে তাঁর চাচি ইয়াসমিন বেগম সেখানে যান।এ-সময় পানিতে ঝুমাকে চটপট করতে দেখে চিৎকার করলে পাড়া-প্রতিবেশী এসে তাকে পানি থেকে উদ্ধার করে।

পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক ঝুমাকে মৃতঃবলে ঘোষণা করেন।

মৃতঃঝুমার বাবাসহ আত্মীয় স্বজনরা জানান,দীর্ঘ দিন যাবত মেয়েটি হিস্টোরিয়া রোগে আক্রান্ত ছিল।গোসল করার সময় হঠাৎ ওই রোগ দেখা দেয়।হাসপাতালে নিয়েও মেয়েকে বাঁচানো গেল না।
মেয়েটি একজন হিস্টোরিয়া রোগি ছিলো।

মৃত্যুর ব্যাপারে পরিবারের সদস্যদের কোন প্রকার অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম অবহিত করেছেন।

আজকালের কন্ঠ/পৃথা