বাড়লো জ্বালানি তেলের দাম | Daily AjKaler Kontho

বাড়লো জ্বালানি তেলের দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
বাড়লো জ্বালানি তেলের দাম

আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে এবং গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।

সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম সোমবার ৫১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও। এর ফলে এ তেলের দাম ব্যারেলপ্রতি ঠেকেছে ৭৮ দশমিক ৬৪ ডলারে।

বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইএনজির পণ্য গবেষণা বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন জানান, গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম ৭ দশমিক ৩ শতাংশ কমেছিল।

আজকালের কন্ঠ/পৃথা