আটপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃ-ত্যুতে, নি-হতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান | Daily AjKaler Kontho

আটপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃ-ত্যুতে, নি-হতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন
আটপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃ-ত্যুতে, নি-হতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিন ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ মে) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার স্বরমুশিয়া হাওরে এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষক দিন ইসলাম উপজেলার স্বরমুশিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

এলাকাবাসী ও ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, ওই কৃষক নিজের জমির ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। পরে অন্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ৫ হাজার টাকা প্রদান করেন। জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/পৃথা