বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচ বছরের শিশু জ-খম | Daily AjKaler Kontho

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচ বছরের শিশু জ-খম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচ বছরের শিশু জ-খম

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ বছরের শিশুকে জখম করেছেন প্রতিবেশী।

অমানবিক ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডে। (৫মে ২০২৪) রোজ রবিবার বিকেল ৩: ৪৫ এর সময় খেলতে বাহির হয় শিশু অভিমন্যু সাহা।

পার্শ্ববতী বাউফল বাজারস্থ রাধা মাধব মন্দিরে খেলতে মন্দিরের সেবায়েত সমীর চক্রবর্তীর বসত ঘরের কড়া নাড়াচারা করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সমীর চক্রবর্তীর ছেলে সৌরভ চক্রবর্তীর একপর্যায়ে হাতে থাকা মোবাইল ও চাবি দিয়ে সজোড়ে শিশুটির মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।

শিশুটি চিৎকার করলে দৌড়ে শিশুর মা ঘটনাস্থলে গেলে রক্তাক্ত অবস্থায় তার মা ও পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে অভিমন্যুর পিতা দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার সম্রাট সাহা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেন।

এ ব্যাপারে শিশুর বাবা সাংবাদিক সম্রাট সাহা বলেন আমার ছেলে অভিমন্যু সাহা (৫) রোববার বিকেল ৩: ৪৫ এর সময় খেলতে বাহির হয়। কিছুক্ষণ পরে দেখি রক্ত মাখা অবস্থায় আমার স্ত্রী লোকজন নিয়ে আমার ছেলেকে নিয়ে আসছে।সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা করাই। পরবর্তীতে ছেলের কাছে জিজ্ঞেস করে শুনি পার্শ্ববতী বাউফল বাজারস্থ রাধা মাধব মন্দিরে খেলতে গেলে মন্দিরের সেবায়েত সমীর চক্রবর্তীর বসত ঘরের কড়া নাড়াচারা করলে ক্ষিপ্ত হয়ে সৌরভ চক্রবর্তীর হাতে থাকা মোবাইল ও চাবি দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেন ।সম্রাট সাহার স্ত্রী প্রীতি রানী সাংবাদিকদের বলেন আমার ছেলে কি এমন অপরাধ করেছেন তার জন্য মেরে মাথা ফাটিয়ে দিতে হবে আমি আইনি ভাবে সৌরভ চক্রবর্তীর বিচার চাই।

শিশুর মা ও স্থানীয় এলাকাবাসী শিশুর প্রতি অমানবিক নির্যাতনের জন্য শাস্তি দাবি করেছেন।

এই ঘটনার ব্যাপারে সৌরভ চক্রবর্তীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ ঘটনার সাথে আমি জড়িত না। সম্রাট সাহার ছেলে কি বলেছে আমি কিছু জানি না।

এ বিষয়ে বাউফল থানার তদন্ত ওসি আতিকুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ/পৃথা