
নিজস্ব প্রতিনিধি : গতকা্ল ৪ মে ২০২৪ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, জামালপুর -এ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর; জনাব মেহনাজ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, সদর, জামালপুর।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার, জামালপুর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ
আপনার মতামত লিখুন :