রাজধানীতে গ্রেপ্তার ২৬ | Daily AjKaler Kontho

রাজধানীতে গ্রেপ্তার ২৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন
রাজধানীতে গ্রেপ্তার ২৬

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৪ মে) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (৪ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩ শ পিস ইয়াবা, ৬২ গ্রাম হেরোইন ও ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।