হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম | Daily AjKaler Kontho

হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১:০৭ অপরাহ্ন
হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম

আজকালের কন্ঠ ডেস্ক : ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আমদানি বন্ধের কারণে মোকামগুলোতে কৃষকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির দাবি সাধারণ ক্রেতাদের।

শনিবার (৪ মে) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান বলেন, আমার একটি হোটেল আছে। সেই খাবার হোটেলে বিভিন্ন রান্না করতে প্রতিদিন তার ৫ কেজি পেঁয়াজের প্রয়োজন হয়।

হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়তে হচ্ছে তাকে। কারণ, পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে রান্না করতে পারছেন না তারা। যদি পেঁয়াজের দাম কমতো তাহলে হোটেল মালিকদের অনেক সুবিধা হতো। সেই সঙ্গে তিনি ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুরোধ জানান।