চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে চ্যানেল আমতলীর কলাকৌশলী দের নিয়ে নব আঙ্গিকে পথ চলার প্রত্যয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আমতলী জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে চ্যানেল আমতলীর মূল প্রতিষ্ঠান এস এম পাবলিকেশন লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে আজ শুক্রবার সকাল এগারোটার সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খায়রুল বাশার বুলবুল,এশিয়ান টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ও এস এম পাবলিকেশন লিমিটেড এর পরিচালক মোঃ মাহমুদুল হাসান।

বক্তব্য রাখেন আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সভাপতি,দৈনিক অপরাধ অনুসন্ধান এর বিশেষ প্রতিনিধি পারভেজ রানা, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি টি এম রেদওয়ান বাইজিদ ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন,দৈনিক দেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন আপন।