শিবগঞ্জে মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

শিবগঞ্জে মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
শিবগঞ্জে মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মারিয়া খাতুন (৯)। দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা মহানন্দা নদীর ঘাটে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা খুঁজে তাদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

তিনি জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।