
শরীয়তপুর প্রতিনিধি : রবিবার ২৮ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব। এর আগে শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবু ফকির সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকার মিয়াচাঁন ফকিরের ছেলে। সে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মাইজপাড়া এলাকার সিএনজি চালক মোহাম্মদ আলী মাদবর হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, বাবু ফকির নামের ওই যুবক সিএনজি চালক মোহাম্মদ আলী মাদবর হত্যা মামলার আসামি ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে বাবু ফকির ও আরেক আসামি মুন্নি বেগমকে আদালতে নেয়া হয়। এ সময় এজলাস কক্ষে বাহিরে বেঞ্চে হাতকড়া পড়া অবস্থায় পুলিশি পাহারায় বসে ছিল বাবু ফকির। এরমধ্যে সে সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে ধরতে অভিযানে নেমে শনিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকার টিকাটুলি থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করে। পরে তাকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেফতার করেন।
আপনার মতামত লিখুন :