মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা | Daily AjKaler Kontho

মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাকিম জোমাদ্দার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (২৬ এপ্রিল)সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হাকিম জোমাদ্দার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে।এসময় আরো ৭ জন আহত হয়েছেন।

অপর আহতরা হলেন- হারুণ জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), জামিলা বেগম (৫০) ও মেহেদী হাসান (৩৫)।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বেলা ৭ টার দিকে একই গ্রামের প্রতিপক্ষ শহিদুল হাওলাদার নেতৃত্ব ১০-১২ জন লোক হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করলে আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে তাকে আটক করে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ্ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ঘটনাস্থল থেকে বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত হাকিম জোমাদ্দারের ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।