বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান: এনামুল হক শামীম | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান: এনামুল হক শামীম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন। তিনি কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন।

বুধবার ২৪ ডিসেম্বর সকালে শরীয়তপুরের সখিপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় ৩২ টি মসজিদে ৩৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের পাশাপাশি মাদরাসাকেও এমপিওভুক্তর ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বের সরকারদের ন্যায় ধর্মের নামে কোন কুসংষ্কারকে ধারণও করেন না পাত্তাও দেন না, প্রকৃত ধর্মানুসারীদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ধর্মপ্রাণ রাষ্ট্র প্রধান থাকলে সে দেশে কোন অধর্মের কাজ করা অসম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরকার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মেদ মাল, সাবেক ছাত্রনেতা মনসুর বাবু , সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাস, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ প্রমূখ।