শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীর ঘাটে এমভি বাঙালি নামে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ ‍মিনিটে লঞ্চটির তিনতলায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের খবর পেয়ে শ্যামবাজার ঘাটে পাঁচটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি ফায়ার সার্ভিস।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তালহা বিন জসিম বলেন, আগুন লাগার সময় লঞ্চটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।