মোটরসাইকেল আরোহীকে চাপা দিল বলেশ্বর পরিবহন | Daily AjKaler Kontho

মোটরসাইকেল আরোহীকে চাপা দিল বলেশ্বর পরিবহন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
মোটরসাইকেল আরোহীকে চাপা দিল বলেশ্বর পরিবহন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে যাত্রীবাহী পরিবহন বলেশ্বর।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় জিলবুনিয়া মাদরাসার অফিস সহায়ক গোলাম রসুল কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম রসুলের।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, চালক ও সহযোগীরা পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।