মুজিবনগর দিবস উপলক্ষে, কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স | Daily AjKaler Kontho

মুজিবনগর দিবস উপলক্ষে, কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
মুজিবনগর দিবস উপলক্ষে, কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ১৭ই এপ্রিল মুজিব নগর দিবস পালিত হয় ।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার মুজিব নগরের শপথ গ্রহণ করে। এই দিন সরকার “স্বাধীনতার ঘোষণাপত্র ” নামে একটি ঘোষণা পএ গ্রহণ করে করে। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ হবে সাম্যের, মানবিক মর্যাদার, ন্যায় বিচারের বাংলাদেশ। এটাই বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণাপত্র। এই ঘোষণার ভিত্তিতে বঙ্গবন্ধু রচনা করেছিলেন ৭২ এর সংবিধান।

১৭ই এপ্রিল ২০২৪ সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন। তিনি বলেন, বর্তমান সরকারের অনেক সাফল্য রয়েছে কিন্তু কিছু ব্যর্থতার কারণে সমস্ত সাফল্যগুলো ম্লান হয়ে যাচ্ছে। এই ব্যর্থতা গুলোর মধ্যে রয়েছে দেশে সুশাসনের অভাব, সুনির্বাচনের অভাব, অর্থপাচার, দুর্নীতি ইত্যাদি। তিনি আরো বলেন, আগামী বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক সমতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ।