মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা | Daily AjKaler Kontho

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।